বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মহানগর উত্তর ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনঢাকাকে সংবর্ধনা

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

​ঢাকা, ৫ মার্চ ২০২৬:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে দেড় শতাধিক হাফেজে কুরআনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজধানীর আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, “কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। হাফেজে কুরআনরা সমাজ পরিবর্তনের কারিগর। কুরআনকে বুঝে পড়ে সমাজে মানুষকে বুঝানো, হাফেজে কুরআনদের অন্যতম দায়িত্ব।”

তিনি আরও বলেন, “নৈতিক অবক্ষয়ের এই যুগে কুরআনকে বুকে ধারণ করে তারা সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

​ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইমের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সাইম বলেন, “অনেক হাফেজ কুরআন চর্চা না করে, একটা পর্যায়ে গিয়ে ভুলে যায়। কুরআনের চর্চা বাড়াতে। তবেই আমাদের আজকের অনুষ্ঠান সার্থকতা পাবে।”

​অনুষ্ঠান শেষে মেধাবী হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরিশেষে, কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com