বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গ্রীষ্মের খরতাপে শরতের শুভ্রতা সাতক্ষীরায় অসময়ে ফুটেছে কাশফুল

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
প্রকৃতির পঞ্জিকা বলছে এখন গ্রীষ্মকাল। কাঠ ফাটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত। ঠিক এই সময়েই সাতক্ষীরা শহরের ইটাগাছা হাবুকুড় এলাকায় দেখা মিলল এক নয়না ভিরাম দৃশ্যের। শরতের চিরচেনা শুভ্র কাশবনের ছোঁয়া লেগেছে বৈশাখের তপ্ত দুপুরে। প্রকৃতির এই খেয়াল দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশফুলের দোলা আমাদের মনে করিয়ে দেয় শরতের আগমনী বার্তা। কিন্তু ইটাগাছা হাবু কুড়ের এই প্রান্তরে এখন সবুজের মাঝে ধবধবে সাদা কাশফুল গুলো বাতাসের তালে দুলছে। গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে এই দৃশ্য যেন এক চিলতে প্রশান্তি নিয়ে এসেছে ক্লান্ত পথচারীদের মনে।
​সাতক্ষীরার এই কাশবন নিয়ে স্থানীয়রা বলছেন,এটি কেবল একটি দৃশ্য নয়, যেন প্রকৃতির এক রূপক কবিতা। গ্রীষ্মের অগ্নিস্নাত আকাশের নিচে যেখানে ধূ ধূ মরুভূমি হওয়ার কথা, সেখানে কাশফুলের এই মেলা যেন বলছে প্রকৃতি কোনো বাঁধা ধরা নিয়ম মানে না। এটি যেন বৈশাখের রুদ্রে শরতের চাদর।
​উদ্ভিদ বিদদের মতে,অনেক সময় মাটির গুণাগুণ, আর্দ্রতা এবং বিশেষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্দিষ্ট সময়ের আগেও কোনো কোনো ফুল ফুটতে পারে। তবে সাতক্ষীরার এই অসময়ের কাশফুল স্থানীয়দের কাছে এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছে।
​বিকেলের হালকা রোদে এখন অনেকেই এই শুভ্রতার মাঝে কিছুটা সময় কাটাতে ভিড় করছেন ইটাগাছা হাবুকুড় এলাকায়। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। তারা বলছেন, ঋতুরাজ বসন্ত বিদায় নিয়েছে ঠিকই,কিন্তু গ্রীষ্মের তাপদাহে শরত যেন নিজেকে বিলিয়ে দিয়েছে সাতক্ষীরার এই সবুজ প্রান্তরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com