বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

এম ডি রাসেল মিয়া / ৪৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসেবে কাজ করে।”

তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যেকার বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠেছে।
মোদি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, ঈদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com