বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে স্কাউট সদস্যরা

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

অতিরিক্ত বৃষ্টিপাতে মাঠের পাকা ধান পানিতে ডুবে যাওয়ায় ঝালকাঠির অনেক কৃষক চরম বিপাকে পড়েছেন। এমন দুর্যোগময় পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ (ঝালকাঠি)-এর সদস্যরা।
সম্প্রতি জেলার বিভিন্ন গ্রামে পানিতে ডুবে থাকা ধান দ্রুত কাটতে কৃষকদের সহায়তা করেন স্কাউট সদস্যরা। তাদের এ উদ্যোগে কৃষকরা অনেকটাই স্বস্তি ফিরে পান এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হন।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন গ্রুপের সিনিয়র রোভার মেট মুমিন হাসান সিয়াম।
তার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন জাহিদুল ইসলাম, রুম্মান খান, মহিউদ্দিন খান ও নাইদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, হঠাৎ বৃষ্টিতে ধান পানিতে তলিয়ে যাওয়ায় সময়মতো ফসল কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। এ সময় স্কাউট সদস্যদের সহায়তা তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে।
স্কাউট সদস্যরা জানান, মানবিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ মানবিক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি উৎসাহিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com